শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মহাসড়কে যানবাহনে অভিযান, জরিমানা ৪৫ হাজার

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের মহাসড়কে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 

আজ মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, কড্ডার মোড়সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে বাস ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে কুচক্রী মহলদের বিভিন্ন মেয়াদের শাস্তিসহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ‌অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ এবং সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পুরো সিরাজগঞ্জ জেলার সব জায়গা থেকে আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসনের সাথে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে এজন্য সেনাবাহিনী মাঠে কাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০