মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে যত্রতত্র বাস থামানো-যাত্রী ওঠানামা করায় ৪ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় যত্রতত্র বাস দাঁড় করানো ও নির্ধারিত স্থান ব্যতীত যাত্রী ওঠানামা করানোর অভিযোগে চারটি পরিবহন কোম্পানিকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে এসআই, সেবা লাইন, অভি এন্টারপ্রাইজ এবং এস ট্রাভেলস নামের পরিবহন কাউন্টারগুলোকে নির্ধারিত স্থান ব্যতীত যাত্রী ওঠানামা করানো এবং যত্রতত্র বাস দাঁড় করানোর কারণে জরিমানা করা হয়। এর মধ্যে অভি ও এসআই বাস কাউন্টারকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা এবং সেবা লাইন ও এস ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু  বলেন, সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকাকে যানজট মুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০