মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

আলুর বদলে ময়দা ও রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করায় বিএনপির নেতার ১ লাখ টাকা জরিমানা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের এস এম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি একাব্বার আলী আকবর বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ২০১৯ সালে সদর উপজেলার বনবাড়িয়ার রামগাতিস্থ এস. এস. মদিনা পটেটো চিপস্ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি করছে নিম্নমানের চিপস। এ কারখানার কর্মরতদের শ্রমিকদের নেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কারখানার খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকাতে দেওয়া হয়েছে। চারদিক থেকে ধুলাবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মল মূত্র ত্যাগ করছে। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার হচ্ছে চিপস তৈরিতে। চিপস তৈরির মেশিনের নিচেই স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকার পরেও কোন ধরণের ব্যবস্থা না নিয়েই তৈরী করা হতো শিশুদের প্রিয় খাবার পটেটো চিপস।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতি এলাকায় অবস্থিত মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।   

এসময় মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান সহ বাংলাদেশ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০