মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের অভিষেক অনুষ্ঠানের নামে চাঁদা দাবীর অভিযোগ


নজরুল ইসলাম:
যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানের নামে কৃষি কর্মকর্তা, সার ও কীটনাশক ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলার কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

(১৪ এপ্রিল) সোমবার সদর উপজেলা অডিটোরিয়ামের হল রুমে দিনভর অনুষ্ঠানের এ আয়োজন করা হবে।
ইতিমধ্যে অর্থ সংগ্রহসহ অতিথিদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। চারটি পর্বে বিভক্ত করে প্রথম পর্বকে শুভ উদ্বোধন, অভিষেক ও আলোচনা দ্বিতীয় পর্বে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় তৃতীয় পর্বে দুপুরে খাবার ও চতুর্থ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার হাশেমী পলাশ
বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহীদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গদের আমন্ত্রণ জানিয়ে পত্রে উল্লেখ করেন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

অনুষ্ঠানের নামে চাঁদা দাবী বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে তারা মৌখিকভাবে আর্থিক সহযোগিতা চেয়েছিল পরে বিষয়টি জানাজানি হলে অনেকেই অপরাগত প্রকাশ করেন। পরে জেলা কমিটি চাপ সৃষ্টির কারনে
উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা বারবার বলতে বাধ্য হন।

চাঁদা দাবী অস্বীকার করে জেলা কমিটিতে থাকা সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, প্রথমে বলা হলেও তাঁরা দেননি। আর এ বিষয়ে উপসহকারীরা বলতে পারে না। সার ও কীটনাশক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি
জমাকৃত ও নিজ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০