সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ,থানায় মামলা

শাহরিয়ার মোরশেদ,সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। স্কুল ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে এক কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

মামলার অভিযোগ পত্র ও স্থানীয় সুত্রে জানাযায়, ধর্ষনের শিকার স্কুল ছাত্রী উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোক দিয়ার গ্রামে নানার বাড়ি থেকে পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে।গত ১৩ এপ্রিল একই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী (কিশোর) স্কুল ছাত্রীকে ফুসলিয়া পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায়। পরে মার্কেটের একটি কক্ষে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করে। প্রচন্ড রক্ত ক্ষরনে স্কুল ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সোমবার রাত ৩টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার রাতে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে তার পরিবার হাসপাতালে ভর্তি করে দেয়। তার প্রচুর রক্তক্ষরন হয়েছে। অস্ত্রপাচার করে দুটি সেলাই দেওয়া হয়েছে। শরীরে দুই ব্যাগ রক্তও দেওয়া হয়েছে। এখন সে ভালো আছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ধর্ষনের অভিযোগ এনে স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ওই কিশোরকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০