সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবেনা : নাহিদ ইসলাম

ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা  গ্রহণযোগ্য হবেনা।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র এ প্রতিনিধি দল আজ বুধবার মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। 

কূটনীতিকদের সঙ্গে আলাপকালে কি বিষয় আলোচনা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলো নিয়ে কথা বলেছি। আমরা আমাদের তিনটি দাবির কথা বলেছি —সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। 

আমরা তাদের বলেছি যে, আমরা এখানে নূন্যতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে, তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা, সেটাও বিবেচনাধীন থাকবে।’

এছাড়া নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করেছি। কিন্তু নির্বাচনের আগে দৃশ্যমান বিচার, বিচারের রোডম্যাপ এবং সংস্কার ও জুলাই সনদ কার্যকর করতে হবে। এসব ছাড়া নির্বাচনের সময় নিয়ে কথা বলার কোনো মানে নেই।

নাহিদ আরও বলেন,  বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে। সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা রাখছে। প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে। এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে সরকারকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করার আহ্বান জানান নাহিদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০