সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপ‌জেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ) দুপুর ১২ টার দিকে উপজেলার সরাই হাজীপুর গ্রামে সাংবাদিক শাহীন খাঁনের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম উদ্দিন খাঁন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ মার্চ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খাঁনের ছোট ছেলে সাংবাদিক শাহীন খানকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব সেরাল, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসীরা শাহীনের নিজস্ব ডিপ টিউবওয়েলের নিকটে তাকে অতর্কিত ভাবে পিটিয়ে দু’ হাত ও একটি পা ভেঙ্গে দেন।

পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এঘটনায় মামলা দায়েরের পর আসামীরা বাদীর পরিবারের ওপর একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান। দীর্ঘ এক মাস আগে মামলা করা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয়নি এদিকে মামলা তুলে নিতে সাংবাদিক পরিবারকে চাপ দেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০