মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নীলফামারীতে হবে চীন সরকারের স্পেশালাইজড ১০০০ শয্যার হাসপাতাল’

দৈসিস ডেস্কঃ উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর

শনিবার (১৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এটা নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিগগির এর কাজ শুরু হবে।

স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক-নার্স-কর্মচারীদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক-নার্স-কর্মচারীরা তাদের নিরলস প্রচেষ্টায় জনগণের সেবা করে আসছেন। রোগীদের প্রতি তাদের আরও যত্নবান হতে হবে।

স্বাস্থ্য ক্যাডারে ৩৭ হাজার পদ রয়েছে উল্লেখ করে ডিজি বলেন, কিন্তু গ্রেড ওয়ান পদ রয়েছে একটি। এ ছাড়া ৭ হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। অতি দ্রুত সে পদগুলোয় নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। তা ছাড়া ৩ হাজার চিকিৎসকদের ফাইল অনুমোদিত হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করে সবার পদোন্নতি দেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়ে অগ্রগতি আছে কি না, চিকিৎসকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে ডিজি বলেন, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মো. বদরুল আমিনসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০