মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র উদ্যোগে তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে  তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন সিরাজগঞ্জ শহরবাসীর মাঝে  বিশুদ্ধ সুপেয় বোতলজাত পানি   নিয়ে হাজির হন  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’র তার টিম। 

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ  শহরের এস.এস.রোড়, মাড়োয়ারি পট্রি, বাজার স্টেশন সহ বিভিন্ন সড়কে, স্পটে বা পয়েন্ট রিকশা-ভ্যানগাড়িচালক , অটোরিকশা, সিএনজি চালক এবং অনেক গাড়ির যাত্রীদের মাঝে,   দিনমজুর, খেটে খাওয়া  মানুষ, পথচারী এবং  সাধারণ মানুষদের মাঝে  বিনামূল্যে বিশুদ্ধ বোতলজাত পানি  বিতরণ করা হয়। 

গরমে পথে চলাচলকারী মানুষদের  তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ বোতলজাত  পানি।

গাড়ি চালক  সেলিম  বলেন, আজকের গরমে পানি পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিলো এমন সময়  একটা  পানির বোতল   পেয়ে খাইলাম শান্তি পাইলাম। বিতরণ করা ওরা বললো এ পানির বোতল দিয়েছেন,  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই পক্ষে থেকে। 

একই কথা বললেন রিকশাচালক বাবু ও সাত্তার, রোদে রিকশা চালিয়ে আজকে গলা শুকিয়ে গিয়েছিলো- এমন সময়ে বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে  পানির বোতল টা পেয়ে ভালোই হলো- খাইলাম পিপাসা মিটলো। আরও বললো  বাচ্চু ভাই ভালো মানুষ ভালো  নেতা, সেতো আমাদের জনতার মেয়র কইয়া ডাকি , যখন পৌরসভায় ভোটে দাড়াইছিলো তখন ভোটের দিন  আওয়ামীলীগের লোকজনের চোখ ফাকি দিয়া খুব কৌশল কইরা  কষ্ট গোপনে একটা  ভোট দিয়ে ছিলাম কিন্তু আওয়ামী লীগের লোকেরা  বেশির ভোট দিবার দেয় না তারা  সিল মাইরা মাইরা ফলাফল পাল্টাইয়া ভোট চুরি কইরা মুক্তা সাফকে  মেয়র বানাইছিলো। 

এদিকে  জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন  জানান, এই  বেশি  গরমে, হিট স্ট্রোকের একটা  সম্ভাবনা থাকে।  তাই সর্বস্তরের মানুষ  যেন ঢিলেঢালা সুতি জাতীয়,  সাদা কাপড় পড়ে।   মাঝে মাঝে ছায়া স্থানে অবস্থান করবে এবং  বিশুদ্ধ  পানি  খাবে এবং বিনা প্রয়োজনে রৌদে চলাফেরা না করাই ভালো ।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০