সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

স্বৈরাচার শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন-ইকবাল হাসান মাহমুদ টুকু

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

গত ৫ আগস্টের ঘটনার পর যারা আওয়ামীলীগের সাথে আতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শয়তানের সাথে কম্প্রোমাইজ হলেও, আওয়ামীলীগের সাথে নয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন- পরনের কাপড় পড়ারও সময় পাননি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত  এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিভিন্ন অফিসে আওয়ামীলীগের দোসর যারা চাকরি করছে বা করতে চায়, তাদের সুযোগ দেওয়া যাবে না। দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে, এদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০