মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শাহজাদপুরে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃজাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

আইসক্রিম কিনে দিয়ে ৬ বছরের শিশুকে খেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া পুরান পাড়া গ্রামে। অভিযুক্ত আব্দুর রহমান ওই গ্রামের মৃত আরসোপ সরকারের ছেলে। এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।
খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা করা স্থান পরিদর্শন করেন।
সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী হেকমত আলী মোল্লা বলেন, সন্ধ্যার পূর্বে আমরা গ্রামের পার্শ্ববর্তী চরায় গেলে একজন নারী জানায় আব্দুর রহমান শিশুটিকে নিয়ে ঘাস খেতের দিকে নিয়ে গেছে। তখন আমরা উদ্বিগ্ন হয়ে যাই কারণ আব্দুর রহমান ইতিপূর্বে কয়েকটি শিশুর সাথে অসভ্যতা করেছে। দ্রুত ঘাস খেতে গিয়ে দেখি সে শিশুটিকে উলঙ্গ করে অনৈতিক কাজ করছে। আমাকে দেখেই আব্দুর রহমান পালিয়ে যায়, পরে শিশুটিকে উদ্ধার করি। এসময় শিশুটি অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটি ও তার পিতার সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার পূর্বে আব্দুর রহমান খেলারত অবস্থায় শিশুটিকে ডেকে একটি দোকান থেকে আইসক্রিম কিনে দেয়। পরে তাকে ঘাস খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে।
এই ঘটনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে খোঁজখবর নিয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। শিশুটি বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০