শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে ৫৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫৮৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব-১২।

বুধবার (৩০ এপ্রিল) র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ঢাকা- বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ বরাত আলীর অস্থায়ী চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ টিটু সিকদার (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে ৫৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদক ক্রয়-বিক্রয় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত টিটু সিকদার বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া) গ্রামের মোঃ রহিম সিকদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত টিটু সিকদার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০