সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ ৫ আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার আওয়ামীলীগের নৌকা প্রতিক মনোনীত চেয়ারম্যানরা পলাতক থাকায় দেশের সব ইউনিয়ন পরিষদের সেবা বিঘ্নিত হচ্ছিলো।
এমতাবস্থায় অন্তবর্তী সরকারের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানকে আর্থিক প্রশাসনিক ক্ষমতা অর্পন করে ইউনিয়ন পরিষদের সেবা অব্যাহত রাখেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে রায়গঞ্জ উপজেলা আইসিটি অফিসার ইঞ্জি: মোঃ মোহায়মেনু, ৭নং নলকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এসএম রেজাউল করিম ও ৯ নং ব্রহ্মগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছেন। প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্রহ্মগাছা ইউনিয়নবাসী।

ব্রহ্মগাছা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করায় ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর জনমনে স্বস্তি ফিরে এসেছে। ইউনিয়নবাসীকে খুবই আনন্দিত  ও উল্লাসিত দেখতে পাওয়া যায়।

এ বিষয়ে সুবর্ণগাঁতী গ্রামের সালেহ মোহাম্মদ বাবুল খান বলেন, যেকোন সমস্যায় দিনরাত ২৪ ঘন্টায় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা যায়। প্রশাসকের সাথে অফিস টাইমে কথা বলা যায়। পারিবারিক ইতিহাস জানে না প্রশাসক। তাই ওয়ারিশিয়ান সনদ পেতে ভোগান্তিতে পরতে হয়েছে। প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করায় আর ভোগান্তিতে পরতে হবে না।

এ ব্যাপারে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান  জানান, সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ করায় সাধারন জনগণ প্রশাসকের নিকট যেতে পারত না। সঠিক ভাবে পরিষদের সেবা পেত না। চারবারের ইউপি মেম্বার রাজ্জাক পুর্ণাঙ্গ ক্ষমতা অর্পন করায় জেলা প্রশাসক মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমি যেনো এই দায়িত্ব সততা ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০