শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের জন্য জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান এবং পৃথক নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।

আজ সোমবার(৫ মে ২০২৫ খ্রিঃ) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের ব্যানারে সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় দাবি অনুযায়ী, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার পাশাপাশি, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী নতুন পদ সৃষ্টি ও যোগ্যতা-জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে পৃথক নিয়োগবিধি প্রণয়ন করা প্রয়োজন।

কর্মসূচিতে বক্তৃতা দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।বক্তারা দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০