মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নওগাঁ মহাদেবপুরে মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

এস এ উজ্জ্বল,নওগাঁ মহাদেবপুর প্রতিনিধিঃ

নওগাঁ মহাদেপবপুরে মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে এবং মহাদেবপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ৬ মে মঙ্গলবার সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এনআইএলজি (গ্রেড-১) এর মহাপরিচালক মো: আব্দুল কাইয়ূম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ মমিন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান।

এ সময় উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবগণসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১০ ইউনিয়নের ৯২ জন গ্রাম পুলিশের মধ্যে নবীন, শিক্ষিত এবং শারীরিকভাবে সক্ষম ৪০ জনকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রাম পুলিশদের স্থানীয় সরকারের বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তোলার লক্ষে ৬ মে থেকে ৪ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০