মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিল ছাত্রশিবির

সোহান সেখ :

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের গ্রাম পুলিশে কর্মরত স্বপন কুমারের ছেলে সুব্রত কুমারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখা।

আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫খ্রিঃ) ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুব্রতের নিজ বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করে। সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সুব্রত কুমার সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৫তম স্থান অর্জন করেন। তবে পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে ছাত্রশিবিরের সহযোগিতা পেয়ে সুব্রত কুমার ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাখা সভাপতি শামীম রেজা জানান, “ছাত্রদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোই ছাত্রশিবিরের অন্যতম প্রধান দায়িত্ব। সুব্রতের শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, বানিয়াগাতী যুবকল্যাণ সমিতির সভাপতি বনি ইয়ামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০