সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নাটোরে জুলাই বিপ্লবে আহত মনিরের দু’টি কিডনি বিকল,দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

মোঃ মেহেদী হাসান সরকার,বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

তরুণ সমাজসেবক – মানুষের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন সবসময়, এলাকার কেউ অসুস্থ হলে সবার আগে ছুটে যেতেন জুলাই আন্দোলনের আহত ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন মনির। বর্তমান তিনি খুব অসুস্থ, দু’টি কিডনি “ফেইলর” বিকল হয়ে পড়েছে। ফলে উদিয়মান স্বপ্ন এখন হাসপাতালের বেডে স্তব্ধ হয়ে পড়েছে।

জুলাই আন্দোলনের পুরোটা জুড়ে ছিলেন সরব। গত ৫ই আগষ্ট বনপাড়া বাজারে জুলাই আন্দোলনের মিছিল করার সময় তাদের ওপর হামলা চালায় স্বৈরাচার পতিত সরকারের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ তার অনুসারীরা। এতে অন্যদের সাথে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন মনির। তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা শেষে ফিরে আসেন এলাকায়।

ফিরে এলেও তার ডান পায়ে আঘাতের যন্ত্রণা বহমান থাকে। চিকিৎসা চললেও ভালো হয়নি সেটা।

গিয়াস উদ্দিন মনির নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড মালিপাড়া এলাকার মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। বনপাড়া পৌরসভার সদ্য সাবেক জনপ্রিয় কাউন্সিলর ছিলেন তিনি।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল মনির হঠাৎ অসুস্থতা বোধ করলে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে ২৯ এপ্রিল এয়ার এম্বুলেন্স করে ঢাকা ইবনে সিনা হাসপাতাল কল্যানপুর শাখায় স্থানান্তর করা হয়। সেখানেই তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফ বিন মিজানের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসক সূত্রে জানা যায়, মনিরের ডান পায়ে আঘাত জনিত কারণে দীর্ঘদিন থেকে ব্যথা এবং পরবর্তীতে “সেলুলাইটিস” হয়ে যায়। যার ফলে কিডনি আক্রান্ত হয় এবং কিডনি “ফেইলর” হয়ে যায়। তার উন্নত চিকিৎসার জন্য কিডনি, রক্ত, সার্জারি ও হৃদরোগ বিশেষজ্ঞদের বোর্ড গঠন করেন চিকিৎসকবৃন্দ। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কিডনির উন্নত চিকিৎসার জন্য গত রোববার “বায়োপসি” পরীক্ষা করা হয়। “বায়োপসি” রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মনির বলেন, আল্লাহ আমাকে সুস্থ করেন, তবে আমি সুস্থ হয়ে আবার মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। তাই তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

মনিরের বড় ভাই সাবেক বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বড়াইগ্রাম-গুরুদাসপুর নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন , জুলাই বিপ্লব ও পরবর্তী সময় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে মনির অনেক ব্যস্ত হয়ে পড়ে। ফলে তার অসুস্থতার বিষয়ে নিজে এবং আমরা নজর দেওয়ার সুযোগ পাইনি। সকলের নিকট দোয়া চাই আমার ছোট ভাই মনির যেন দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০