মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে শর্টগান থাকতে পারে : আইজিপি  

ঢাকা : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ খুনি বাহিনী হতে পারে না, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের কাছে মারণাস্ত্র থাকবে না, শর্টগান থাকতে পারে।

তিনি বলেন,“পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে না। অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা সবার প্রত্যাশা,”। 

আজ রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে টি-টুয়েন্টি ফরম্যাটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সিআইডির অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আইজিপি চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা উচিত নয়, কারণ রাইফেলের বুলেট নিশ্চিতভাবে মানুষকে হত্যা করতে পারে। 

তিনি আরও বলেন, সকল স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দলকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে বিজয়ী হয়েছে। টসে জিতে এপিবিএন দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। 

এপিবিএন দলের রাফি আহমেদ ভূঁইয়া প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জান্নাতুল নাঈম। চট্টগ্রাম রেঞ্জের মাসুদ সেরা ব্যাটসম্যান এবং ডিএমপির কাজল সেরা বোলার নির্বাচিত হয়েছেন। 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ বিপুলসংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর পর্দা উঠে ১৭ এপ্রিল। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চার গ্রুপে এ প্রতিযোগিতা দুইটি ভ্যেনু  মিরপুর পুলিশ লাইনস মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০