মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শিয়ালকোলে মাদ্রাসার জায়গা দখলে বাধা দেওয়ায় যুবককে আওয়ামীলীগ নেতার মারপিট

নিজস্ব প্রতিবেদক:
শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর স্বজনদের বিরুদ্ধে।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে স্কুল মাঠে আন্ত ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার শেষে রাস্তার পথিমধ্যে গতিরোধ করে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল করিমের ছেলে ছাত্রলীগের সদস্য মাইনুল, মেহেদী। ছোট ভাই যুবলীগ নেতা রাশিদুল, শ্যালোক দুবাই প্রবাসী রফিকুল সহ রেজাউল করিমের স্ত্রী হামিদা ওই যুবককে বেধড়কভাবে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।

এর আগে দৈনিক জাতীয় ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকায় মাদ্রাসার জায়গা দখল করে গরুর ফার্ম গড়ে তোলার অভিযোগ তোলে ওই যুবক হাসান। ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের হত্যা মামলার আসামী রেজাউল করিমের ও মাদ্রাসার সুপার নুরুল  আলম আনসারীর যোগসাজসে এ অবৈধ দখল নিরবে চালিয়ে আসছিল ওই নেতা। এদিকে
অবৈধ জায়গা দখলমুক্ত ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হলেও অদৃশ্য শক্তির কারনে মাদ্রাসার জায়গা দখলমুক্ত না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০