মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচিতে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ১,থানায় অভিযোগ

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তি হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আহত ব্যক্তির নাম শাহ আলম সরকার (৫৩), পিতা মৃত রফিজ উদ্দিন সরকার, সাং-সগুনা উত্তর পাড়া, থানা-বেলকুচি। অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী খাস সোনামুখী পূর্ব পাড়ার কয়েকজনের সঙ্গে শাহ আলম সরকারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

গত ১৪ মে ২০২৫, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে সগুনা মিলন মার্কেট এলাকায় চা খেতে গেলে অভিযুক্তরা পরিকল্পিতভাবে দা, ছোরা, রড ও লাঠিসোটা নিয়ে শাহ আলমকে ঘিরে ধরে হামলা চালায়। মাথায় কোপ লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও অভিযুক্তরা লাঠি ও কাঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রেজিস্ট্রেশন নম্বর ছিল ১৬৫৮। প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন তিনি বাড়ি ফেরেন।

১৬ মে শাহ আলম সরকার আত্মীয়-স্বজনদের পরামর্শক্রমে বেলকুচি থানায় উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি থানায় অভিযোগ দায়ের করতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০