শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের প্রত্যন্ত অঞ্চলে আবু তালেবের মানুষ গড়ার কারখানা

Download Photocard

পেয়ার আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মশালডাঙ্গীতে ভারত সীমানার ২-৩ কি:মি: মাঝেই সরু ছোট ছোট রাস্তা |রাস্তার দুই পাশে ফসলি জমি শহরের আলো বাতাসের ছিটে ফোটা দেখতে পাওয়া যায় না | সেই গ্রাম্য পরিবেশে ছাত্র -চাত্রীদের মানুষ হিসাবে গড়ে তোলার ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন | ১৯৯৭ সালে নিজ উদ্যোগে পৈতৃক জমিতে লক্ষীর হাট নুর আলা দারুল মাদ্রাসা ও মহতামিম ভরনিয়া মশালডাঙ্গী এতিম খানা ও লিল্লা বডিং প্রতিষ্ঠা করা হয় | মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে ১০ জন শিক্ষককে নিয়ে যাত্রা শুরু করলেও ২০২৫ সালে তা ৩৫ শিক্ষককে উন্নীত হয়েছে | নিজস্ব পৈতৃক সম্পত্তিতে গড়া এই প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে তুলেছেন সুপার আবু তালেব | সীমান্তবর্তী স্কুলটির নাম শুনলে যে কেউ অবহেলার খাতায় ফেলে রাখবে তবে সরজমিনে দর্শন করলে আধুনিকতার ছুয়া খুজে পাবেন মাদ্রাসাটিতে | মাদ্রাসাটিতে গেলেই আপনার চোখে পড়বে মনজুড়ানো মসজিদ ও ওযুখানা | মেয়েদের জন্য থাকার আধুনিকমানের ঘর | ভিআইপি অফিসসহ মনে তাক লাগানো শিক্ষকদের থাকার ব্যবস্থা | শিক্ষার মান উন্নতমানের হওয়ায় সেখান থেকে অনেক ছাত্র ছাত্রী বাইরে লেখাপড়া করে সুনামের সহিত উচ্চতর ডিগ্রী অর্জন করে বিভিন্ন দপ্তরে চাকুরী করছেন বলে জানা যায় | ছাত্র ছাত্রীদের নিজের জমিতে ফসল ফলানো আলু, সবজি,পুকুরে মাছসহ নিজ খরচে তা বহন করেন সুপার | মাদ্রাসার প্রয়োজনে পাশে থাকা জমিও দান করতে আগ্রহী তিনি | দীর্ঘদিন অপেক্ষা করার পর ২০২২ সালে এমপিওভুক্ত হয় মাদ্রাসাটি | বর্তমানে মাদ্রাসায় ২০০ উপরে ছাত্র ছাত্রী পড়াশোনা করছেন | মাদ্রাসার ভিতরে তিনি গরু, ছাগল,মুরগি, কবুতরসহ পালন করে থাকেন যা সৌন্দর্যে প্রস্ফুটিত হয়েছে | মাদ্রাসাটিকে আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান করার প্রত্যাশা সুপারের | সরকারের সু- নজর থাকলে মাদ্রাসাটিকে দর্শনীয় স্পটে রুপান্তর করার আশা সুপার আবু তালেবের | সরকারের বরাদ্দকৃত অনুদানগুলো চাহিদার তুলনায় স্বল্প বলে জানান তিনি |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০