সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বেলকুচিতে মানসিক ভারসাম্যহীন বাবু ২৫ দিন ধরে নিখোঁজ,সন্ধান চান দিশেহারা বাবা-মা

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পার হলেও মো. বাবু (২২) নামে এক যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন এই ছেলের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও আত্মীয়স্বজন।

নিখোঁজ মো. বাবু বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া এলাকার মো. আব্দুল কুদ্দুস ও মোছা. রিজিয়া খাতুনের সন্তান। প্রায় ২৫ দিন ধরে নিখোঁজ সন্তানের জন্য দিশেহারা বাবা-মা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বাবু বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে মুকুন্দগাঁতী বাজারে যান। কিন্তু সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। বাবুর গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।

ঘটনার পর গত ৩০ এপ্রিল বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ বাবুর বাবা আব্দুল কুদ্দুস জানান, তার ছেলের মানসিক সমস্যা রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। তবে খোঁজাখুঁজি এখনও চালিয়ে যাচ্ছেন তারা।

নিখোঁজ বাবুর কোনো খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার: ০১৮৮৫-৯৬৪৬১৬। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০