মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মোঃ মেহেদী হাসান সরকার,বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার (১৭ মে ২০২৫খ্রিঃ) সকালে উপজেলার বনপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী রামাকান্তপুর গ্রামের মোঃ মিনারুল ইসলামের পুত্র এবং ঢাকা জজ কোর্টের এডভোকেট মোঃ শরিফুল ইসলাম।
এসময় তিনি তার লিখিত বক্তব্যে জানান, ০২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রামকান্তপুর গ্রামের মৃত মেছের প্রামানিক এর ছেলে সাজেদুল ইসলাম সাজদার, ইউপি সদস্যের সহধর ভাই শহিদুল ইসলামের আত্মীয়-স্বজন মিলে গত ১৪ মে দুপুরে কাউকে কিছু না জানিয়ে জমি পরিমাপের নামে গুরুদাসপুর থানাধীন ৮২ নং রওশনপুর মৌজার ২৬৫ নং খতিয়ান ভুক্ত আরএস ৯৩৩ নং দাগের ১৬ শতক জমি জবর দখল করে। উক্ত জমি নিয়ে গুরুদাসপুর সহকারী জজ আদালত, নাটোর এ ৭০/২০০৯ নং মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু তারা আদালত অবমাননা করে আমাদের বৈধ সম্পত্তি দখল করে নেয়। এবিষয়ে গত ১৬ মে ২০২৫ ইং তারিখে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু অভিযোগের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে সম্পূর্ণ অসহযোগিতা করেন। তিনি আরো জানান, বিগত ২০২৩ সালে এই ভূমিদস্যু ইউপি সদস্য এবং তার আত্মীয়-স্বজনরা আমার পিতার ক্রয় সূত্রে প্রাপ্ত বড়াইগ্রাম উপজেলার ৯১ নং রামকান্তপুর মৌজার আরএস ১৬৫ নং খতিয়ান ভুক্ত ০৯ নং দাগের বৈধ সাড়ে ০৩ শতাংশ জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণ করে। এ সংক্রান্ত বিষয়ে তৎকালীন সময়ে একাধিকবার গ্রাম্য সালিশ হইলেও ভূমিদস্যু দখলবাজ ইউপি সদস্য সাজদার সালিশে উপস্থিত না হয়ে আমাদের হুমকি দিয়ে জানাই এই জমি আর ফেরত দেওয়া হবে না। এ সময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভূমিদস্য দখলবাজ ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাজেদুল ইসলাম সাজদার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০