মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সকলের প্রিয় মুখ দৈনিক কলম সৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মহির উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের প্রথম প্রকাশিত জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কলম সৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মহির উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়ার বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ, নির্বাহী সম্পাদক ও একাত্তর টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, বার্তা সম্পাদক রানা আহমেদ, দেশ টিভির জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি আল মামুন, রাইজিং বিডি ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি অদিত্য রাসেলসহ পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজনসহ গণ্যমান্য ব্যক্তি মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মমিন।
উল্লেখ্য ঃ সাংবাদিক মহির উদ্দিন গত বছরের (১৭ মে) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মহির উদ্দিন সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লার মৃত আব্দুল মতিন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগমের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, মা, চার ভাই, এক বোনসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০