মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচিতে তিন মাসের নবজাতককে পুকুরে ফেলে দিয়ে হত্যা করল মা

মোঃ জুবায়ের হোসাইন বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।গর্ভধারিনী মায়ের হাতে নির্মম খুনের শিকার হল তিন মাসের নবজাতক শিশু। রবিবার (১৮ মে) সকালে গ্রামের এক প্রাষন্ড মায়ের হাতে প্রাণ গেল মাত্র তিন মাস বয়সী এক নবজাতকের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা নিজেই শিশুটিকে পানি ভর্তি পুকুরে পায়ে ইট বেঁধে ফেলে দেন, যাতে করে শিশুটির মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এসে শিশুর মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০