মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বাদশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান সরকার,,বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান বাদশার উদ্যোগে ও মরহুম মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।ফ্রি ক্যাম্পের উদ্ধোধন করেন বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে প্রত্যন্ত অঞ্চলে ইসলামি ব্যাংক হাসপাতাল রাজশাহীর পক্ষ থেকে এমন একটি ফ্রি ক্যাম্পের আয়োজন করায় কর্তপক্ষকে ধন্যবাদ জানান ।উক্ত ক্যাম্পে ইউনিয়ন আমির মাওলানা মোঃ নূরে আলম, চান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে প্রায় ৩ হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো। শনিবার দিনব্যাপী চান্দাই উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের ০৯ টি গ্রাম থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে ভিড় জমান।
ইসলামি ব্যাংক হাসপাতাল রাজশাহীর প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান জানান, মূলতঃ বিভাগীয় বা জেলা শহর এই জনপদ থেকে অনেক দূরে হওয়ায় আমার এলাকার সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে না। আমার পিতা মরহুম মাওলানা আব্দুল হাইয়ের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে তার রেখে যাওয়া সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সেবা পৌঁছে দিতেই এই আয়োজন।আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ রাখার প্রতিজ্ঞা করেন। স্থানীয়রা ক্যাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০