মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান রুহুল আলম

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের কৃতি সন্তান রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার থেকেই তিনি দায়িত্ব পালন শুরু করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, “মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।”

রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার, পর্তুগালে রাষ্ট্রদূত, এবং বার্লিন, নয়াদিল্লি, করাচি ও সিঙ্গাপুরে বাংলাদেশের কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার অধিকারী রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার পেশাগত সততা, দক্ষতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবদানের জন্য তিনি প্রশাসন ও কূটনৈতিক মহলে প্রশংসিত। ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রুহুল আলম সিদ্দিকীর এই অর্জনে তার নিজ এলাকা সিরাজগঞ্জসহ উল্লাপাড়া উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত হয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০