মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ৫ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে ফুঁসে উঠেছে পাইকোশা

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ৫ নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে ফুঁসে উঠেছে পাইকোশা বাজার সমিতি। 

শনিবার (২৪ মে) বিকেল ৫ টার দি‌কে পাইকোশা মাসুয়া বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং হয়রানি বন্ধের জোর দাবি জানান।

পাইকোশা বাজার কমিটির সভাপতি মোঃ মুসির মন্ডল-এর সভাপতিত্বে এবং ওমর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা কর্তিক সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ গ্রামের পাঁচজন নিরীহ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হয়রানি বন্ধের দাবি জানান।

সভায় বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা সেলিম এলাকায় বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে নির্যাতন করছেন। বক্তারা সেলিমের এমন কর্মকাণ্ডেরও তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই ঘটনায় পাইকোশা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড জামাতে ইসলাম সভাপতি, আঃ রশিদ মুন্সি জয়নাল মাস্টার, ৯ নং ওয়াড বিএন‌পি’র সা‌বেক সাধারণ সম্পাদক আঃ পাইকোশা গ্রামের বা‌সিন্দ হাজী মো. হান্নান , হাজী হালিম , মো. শহিদুল, মো. ফনি মো. বাবুসহ অত্র বাজারের প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী ও গ্রামবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০