মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

মহাদেবপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নওগাঁ মহাদেবপুর, এস এ উজ্জ্বলঃ মহাদেবপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই শ্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মহাদেবপুর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করে।

এ উপলক্ষে ২৫ মে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে স্থাপিত স্টলে মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান র‌্যালিতে নেতৃত্ব দেন ও মেলা প্রাঙ্গণে সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে ভূমি উন্নয়ন কর নিয়মিত কেন পরিশোধ করতে হবে তার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মেলার উদ্বোধন ঘোষণা করেন।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ভূমি অফিসের নাজির মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দশ ইউনিয়নের গ্রামপুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, পাঁচটি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ এবং ভূমি সেবা প্রত্যাশীগণ অংশগ্রহণ করেন। ভূমি মেলা উপলক্ষে ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করতে হবে সেই বিষয়ে ৬টি অতি গুরুত্বসম্পন্ন পয়েন্ট সম্বলিত লিফলেট সাধারণের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলা ভূমি অফিস সেবা প্রত্যাশীদের সুবিধার্থে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত এই মেলায় স্থাপিত স্টলে সহজভাবে সরাসরি সাধারণের মাঝে সেবা প্রদান করবেন বলে উল্লেখিত সূত্র জানায়।

এস এ উজ্জল মহাদেবপুর, নওগাঁ, ০১৩১৯৩৪৭২৮১ ২৫.০৫.২০২৫

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০