সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কাজিপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে চিকিৎসা সেবা প্রদান

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জঃ

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় এক হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান,বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগেরএক হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তিনি আরও জানান,
ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০