মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচিতে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে চান তাঁতীরা

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি :

তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মতবিনিময়সহ অনুষ্ঠিত হয়েছে। তাঁত শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে চান তাঁতীরাসোমবার (২৬ মে) বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে প্রায় শ’খানেক মধ্যম পর্যায়ের তাঁত মালিকেরা এতে অংশ নেন।

প্রবীণ তাঁত ব্যবসায়ী শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তাঁতী সমিতির সভাপতি ও বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য আব্দুস ছামাদ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় তাঁতি সমিতির সহসভাপতি জহিরুল হক, জয়েন সেক্রেটারী মমিনুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, বেলকুচির লিয়াজোঁ অফিসার তামান্না তন্বী, বেলকুচির মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, ভাঙ্গা বাড়ি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ গোলাম মাওলা, তাঁতী নজরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও এনায়েতপুর হাঁট বণিক সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, তাঁত শিল্পে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ এর মধ্যেই বেলকুচিতে সবচেয়ে বেশি তাঁত রয়েছে। এ শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে হবে। এজন্য রং সুতা সহ সকল রাসায়নিক দ্রব্যের মূল্য কমিয়ে আনতে হবে। তাঁতিদের মধ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।

এ সময় তাঁতি সমিতির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, জাতীয় তাঁতি সমিতির আসন্ন নির্বাচনের লক্ষ্যে মাধ্যমিক সমিতি গুলো যেগুলো নিষ্ক্রিয় ছিল সেগুলোকে সক্রিয় করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০