মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন

পিয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি;
জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৫ (২৮ মে- ০৩ জুন) উদযাপন উপলক্ষে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের REACTS- IN প্রকল্পের মাধ্যমে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে অদ্য ২৯ /০৫/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার হরিপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে REACTS- IN প্রকল্পের কর্ম এলাকার ১৪ জন উপকারভোগীদের (০- ২ বছর) বয়সী শিশুদের মায়েদের মাঝে নিউট্রিশন ফুড বাস্কেট প্রদান করা হয়। উপকরণগুলো ছিল- চাল- ৫ কেজি, মসুর ডাল- ১কেজি, আয়োডিন যুক্ত লবন -১ কেজি, গুড় -১ কেজি, সয়াবিন তেল- ১ লিটার, দেশীয় ফল পেয়ারা ০.৫ কেজি, গাজর- ০.৫ কেজি, টমেটো -০.৫ কেজি, প্যাকেটজাত তরল দুধ ০.৫ লিটার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল-: ডা: আল মুক্তাদির রহমান সাহেদ, আবাসিক মেডিকেল অফিসার – ডা: আসাদুজ্জামান , মেডিকেল টেকনোলজিস্ট -ই পি আই- রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের REACTS- IN প্রকল্পের প্রজেক্ট অফিসার রুমা বেগম।
উক্ত ফুড বাস্কেট বিতরণী অনুষ্ঠানে পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০