মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জুবায়ের হোসাইন বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (৩০ মে) শুক্রবার সকালে বেলকুচি পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির ও স্থানীয়দের আয়োজনে। মুকুন্দগাঁতী কড়িতলা স্কয়ার চত্বরে মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন খতম,দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বেলকুচি উপজেলা বিএনপি`র সাবেক যুবদলের সভাপতি হেলাল উদ্দিন প্রামানিক।
বেলকুচি পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম আহমেদ এ-র সঞ্চালনায়।

মহান স্বাধীনতার ঘোষক, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন খতম,দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি(বেলকুচি, চৌহালী)মা,মাটি মানুষের অহংকার ও যুব সমাজের আইকন ডাঃ মাহমুদুল হাসান (শুভ)।পবিত্র কুরআন খতম,দোয়া মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম,
পৌর যুবদলের সাবেক সহ সভাপতি আলমগীর হোসেন। বেলকুচি পৌর বিএনপি`র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল প্রামানিক।বেলকুচি পৌর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঠান্ডু সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মোল্লা।বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এরশাদ ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিম মন্ডল।

বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার। বেলকুচি পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন।বেলকুচি পৌর যুবদলের সাবেক সদস্য শেলিফ আল আকবর শশী।পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল। উপজেলা ছাত্রদলের সদস্য
মাসুদ রানা সরকার প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০