মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বিমানবন্দর থেকে মোমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডল গ্রেফতার

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি :

দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডলকে দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেআটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১ লা জুন) সন্ধ্যায় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার। তিনি জানান, জোবায়ের মন্ডলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার সন্ধ্যায় বিদেশে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে সনাক্ত করা হয় এবং আটক করা হয়।

পরে রাতে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০