মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে মীর মুগ্ধ পানি বিতরণ কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

‘পানি লাগবে কারো, পানি, পানি  ?’

গত ১৮ জুলাই-২০২৪ খ্রিঃ রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন পানির কেস হাতে নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন, তখন তিনি ঠিক মতো তাকাতেও পারছিলেন না। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে তার চোখ হয়তো জ্বালা করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুগ্ধ’র যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ’র শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় সেদিন অকুতোভয় মুগ্ধ কীভাবে সেবা দিয়ে চলেছেন অন্য শিক্ষার্থীদের।

ভিডিওটা যে সময়ে করা হয়, তার মাত্র ১৫ মিনিট পর থেকেই তিনি আর কাউকে পানি দেননি, দিতে পারেননি। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে একটি গুলি মুগ্ধর কপালে লাগে।

তারই ধারাবাহিকতায় হরিণা  পিপুলবাড়িয়া বাজারে মীর মুগ্ধ পানি বিতরণ কর্মসূচি ও  ফ্রী মেডিক্যাল ক্যাম্পের তিনদিন ব্যাপি কর্মসূচি উদ্বোধন করা হয়। 

বুধবার দুপুর (৪জুন)  ১২ টার সময় স্বাধীনতা মুক্ত মঞ্চে।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মগাছা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুরনবি, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সহকারী নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব)  মোঃ রাসেদুল হাসান মামুন, বাগবাটি ইউনিয়ন ছাত্র সমাজের আয়োজনে,  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউর রহমান( দুদু খান) এসময় পবিত্র ঈদুল আজহায় নারীর টানে বাড়ি ফেরা মানুষের মাঝে ও পথচারীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সেখ, আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের সভাপতি 

মোঃ লিয়াকত আলী,মিরপুর বাংলা কলেজের ছাত্র  রুহুল আমিন, মারুফ হোসেন ছাত্র, বাগবাটি ডিগ্রি কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা পারভেজ, আব্দুল আলিম, নাঈম, নাজমুল, আরাফাত,আসিফ,সহ অনেকে উপস্থিত ছিলেন। 

আব্দুল্লাহ পানি বিতরণ কালে  বলেন, ‘মুগ্ধ’র জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি আমাদের ছাত্র সমাজের  সঙ্গে জড়িয়ে আছে। সে হারায়নি, হারিয়েছি আমাদের  ছাত্র  জীবনের একটা অংশ।’ আমরা চাই তার স্মৃতি গুলোকে ধরে রাখতে তারি  ধারাবাহিকতায় আজকের আমাদের এই আয়োজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০