মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ঈদ-উল আযহা উপলক্ষে নাটোর-৪ আসনের সর্বসাধারণকে ঈদের শুভেচ্ছা জানালেন মাওলানা মোঃ আব্দুল হাকিম

মোঃ মেহেদী হাসান সরকার , বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াত ইসলামী মনোনিত এমপি প্রার্থী, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং তৃণমূল থেকে উঠে আসা জনসাধারণের প্রিয় নেতা মাওলানা মোঃ আব্দুল হাকিম।

মাওলানা আব্দুল হাকিম বলেন,ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি একটি আত্মত্যাগ, সংযম, সহানুভূতি ও আল্লাহর সন্তুষ্টির মহামিলন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন দরিদ্র-দুঃখী, অবহেলিত মানুষের পাশে দাঁড়াই—এই হোক ঈদের অঙ্গীকার।”

বড়াইগ্রাম ও গুরুদাসপুরের মাটি ও মানুষের এই প্রিয় মুখ মাওলানা মোঃ আব্দুল হাকিম ছাত্রজীবন থেকেই ইসলামী আদর্শে বিশ্বাসী হয়ে সততা, ন্যায় এবং কল্যাণের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও মানবিকতার প্রতীক হিসেবে এলাকায় তিনি ইতোমধ্যে অগণিত মানুষের আস্থা অর্জন করেছেন।

এমপি প্রার্থী হিসেবে নয়, বরং একজন জনসেবক হিসেবেই তিনি বরাবরই মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।

ঈদুল আযহাকে কেন্দ্র করে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের প্রতিটি মোড়ে মোড়ে তার শুভেচ্ছা বার্তাসহ ব্যানার ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

তিনি আরও বলেন,আমি রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণে। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এই পবিত্র ঈদের দিনে সবাইকে নিয়ে সাম্য, শান্তি আর ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়াই হোক আমাদের সংকল্প।”

বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সচেতন জনগণের বিশ্বাস, আগামী দিনে একজন যোগ্য, ধার্মিক, মেধাবী ও মানবিক নেতৃত্ব হিসেবে এই দুই উপজেলার মানুষ মাওলানা মোঃ আব্দুল হাকিমকেই বেছে নেবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০