মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের ছেলে মনি ফকিরের বিরুদ্ধে।
শুক্রবার (৬ জুন ২০২৫খ্রিঃ) রাত সাড়ে ১০ টার দিকে বহতী গ্রামে নিহতের বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। মাথায় আঘাত প্রাপ্ত বাদশা মিয়ার অবস্থার অবনতি দেখা দিলে সিরাজগঞ্জ থেকে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় আজ ভোর ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে নিহতের স্বজনেরা জানান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলা কালিয়াহরিপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মুন্নি বেগম ও বহুতী গ্রামের ইব্রাহিম সেখের পুত্র বাদশা মিয়া প্রেম করে বিয়ে করেন। দাম্পত্য জীবনে পারিবারিক কলহ জেরে দুই মাস আগে বাদশা মিয়ার বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। সেই বৈঠকে আপন মামা শশুরের ছেলে মনি ফকির (২৫) নানান হুমকি প্রদান করতে থাকে এবং পরে ঝামেলা হলে দেখে নিবে বলে জানিয়ে দেয়। এরই জের ধরে গতকাল শুক্রবার (৬জুন) রাত সাড়ে দশ টার দিকে বাদশা মিয়াকে বাড়ী থেকে মোবাইলে ডেকে নিয়ে পুকুর পাড়ে কালভার্টের পাশে মনি ফকির তাঁকে বড় চাপাতি দিয়ে মাথায় পিছনে, ডানে ও মাঝখানে মোট চারটি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (নিঃ) প্রণয় কুমার প্রামানিক বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ বিষয়ে হত্যার কারন ও মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০