মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরি: স্বর্ণালংকার,নগদ টাকা ও জমির দলিল লুট

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামে ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।

ডাকাতরা ২০ ভরি সোনা ও ৬০ ভরি রূপার গহনা, নগদ ২ লাখ টাকা ও জমির দলিল লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।

ঈদের আগের দিন শুক্রবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান।

খলিলুর রহমানের স্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা খলিল বলেন, “ঈদ উপলক্ষে ঢাকায় মেয়ের বাড়িতে এসেছি। বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে শুক্রবার রাতের কোনো এক সময়ে একদল ডাকাতদল বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে।

“তারা ঘরের আলমিরা ও ওয়ারড্রপের তালা ভেঙে ২০ ভরি সোনা ও ৬০ ভরি রূপার গহনা ও নগদ ২ লাখ টাকা, জমির দলিলপত্র ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। বাড়ির অন্যান্য জিনিসপত্র তছনছ করেছে।”

এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সময় যেহেতু বাড়িতে কেউ ছিল না। কোনো মারধরের ঘটনা ঘটেনি। এটা ডাকাতি নয়, চুরি।(সুত্র- বিডি নিউজ২৪)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০