মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রায়গঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় ধানগড়া পৌর সিএনজি স্ট্যান্ড চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা: এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”আগামী দিনে ন্যায় ইনসাফের পক্ষে এই জনপদের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করবে। এদেশের মানুষ ইসলামপ্রিয় সুতরাং তারা ইসলামের পক্ষেই অবস্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ।”

তিনি বলেন,”যারা এখনই পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, লুটপাট করা শুরু করেছে তাদেরকে স্বৈরাচারের মতোই পালাতে হবে। আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা তথা দেশবাসীকে আহবান জানান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আব্দুল মান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক রাকিবুল হাসান, রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানা, রায়গঞ্জ পৌর জামায়াতের আমির হোসেন আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন উপজেলার উজ্জীবন, অভিযান ও সুর কাফেলা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।

আয়োজিত এই মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০