মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা’র উদ্বোধন

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা” নামে একটি সেবা ও জনকল্যাণমূলক সংস্থার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার  (৮ জুন) সকাল ১০ টায় উপজেলার মুকুন্দগাঁতী বাজার সংলগ্ন মুকুন্দগাঁতী উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে সংস্থাটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে সংস্থাটির ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

পরবর্তীতে, বুধবার  (১১ জুন) কমিটির নাম প্রকাশ করা হয়। 

সংস্থাটির সভাপতি ও আলোকিত দৈনিক-এর সম্পাদক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংবাদিক নারায়ণ মালাকার, মাওলানা মো. আব্দুস সাত্তার, মাওলানা মো. আল আমিন, হাফেজ মওলানা আমানুল্লাহ, মো. হোসেন আলী প্রামাণিক, মো. হারুন অর রশিদ, হাজী রজব আলী, আবুল কালাম আজাদ, হাজী আব্দুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বেলকুচির প্রাণকেন্দ্র মুকুন্দগাঁতীতে এরকম একটি মানবকল্যাণমূলক সংস্থার কার্যক্রম শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে যমুনার পাড়ের বন্যাকবলিত দারিদ্র্য জনগোষ্ঠীসহ অত্র এলাকার জনগণ বিভিন্ন ধরনের সহায়তা পাবে৷ মুকুন্দগাঁতী উত্তরপাড়ার একদল শিক্ষিত তরুণ মানবসেবার ব্রত নিয়ে যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তাতে তারা সফলকাম হবে। এ ক্ষেত্রে বেলকুচি প্রেসক্লাব তাদের সাথে আছে এবং পূর্ণ সহযোগিতা করবে। আমি এ সংস্থাটির সফলতা কামনা করছি।

সভাপতির বক্তব্যে মো. ওমর ফারুক বলেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে মানবকল্যাণ। এ দায়িত্ব পালনের লক্ষে অত্র মহল্লার তরুণ যুবসমাজ একত্রিত হয়েছে। “শিক্ষা, সেবা ও সমৃদ্ধি” শ্লোগানকে সামনে নিয়ে গঠন করা হয়েছে এই জনকল্যাণমূলক সংস্থা। বিপথগামী ছেলেদের সুপথে ফিরিয়ে আনাসহ দরিদ্র ও অসহায়দের শিক্ষা, চিকিৎসাসেবা এবং অর্থসহায়তা দেওয়াসহ উদ্যোগ গ্রহণ করা হয়েছে নানাবিধ জনকল্যাণ ও সমাজসংস্কারমূলক কার্যক্রম। সংস্থার সকল সদস্য মহল্লাবাসীসহ এলাকার সচেতন মহলের দোয়া ও সহযোগিতা কামনা করছে, যাতে লক্ষপানে এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানের শেষভাগে মহল্লাটির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০