মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কড্ডার মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যানবাহন ভাঙচুর

 

নিজস্ব প্রতিবেদকঃ 

সিরাজগঞ্জ কড্ডার মোড়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীদের মাঝে অসংতোষ দেখা দেয়।এ সময় তারা অন্ততঃ ১৫টি যানবাহনে ভাঙচুর চালায়।

যাত্রীদের অভিযোগ কড্ডা থেকে চান্দুরা — ৮০০-১০০০ টাকা ভাড়া চাওয়ায় উত্তেজনা, অভি পরিবহনের বাসসহ বেশ কয়েকটি বাস ভাংচুর করা হয়।।সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি, আহত হয়েছে অনেকে।

আজ (১৪ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে কড্ডা থেকে চান্দুরাগামী যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগে অভি পরিবহনের একটি বাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যাত্রীদের ক্ষোভে বাস ভাংচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী উপস্থিত হয় এবং পরে পরিস্থিতি শান্ত হয়। আহত হয়েছেন শতাধিক যাত্রী ও পথচারী, অনেকেই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভাড়া নিয়ে নৈরাজ্য ও যাত্রী দুর্ভোগ অব্যাহত থাকায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য- আজ শনিবার (১৪ জুন) শেষ ছুটির দিন হওয়ার কারনে  সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিমপাড় কড্ডার মোড় এলাকা ঘুরে দেখা যায়, ঢাকাগামী লেনে গাড়ির প্রচুর চাপ থাকায় যানজট ও ধীরগতিতে চলাচল করছে যানবাহন। নলকা মোড় থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার থেমে থেমে গণপরিবহন চলাচল এবং কখনও কখনও একদম আটকে যায়। এসময় যানবাহন ছেড়ে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখা যায়।বাস-ট্রাকের সঙ্গে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ভিড় লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষদের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০