মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সাপাহার সীমান্তে টিকটক করতে গিয়ে দুই শিক্ষার্থী আটক

রায়হান, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত সিমান্তে গিয়ে টিকটক করার সময় গতকাল সোমবার মিনহাজুল ইসলাম (২৩) ও মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩) নামে কলেজ পড়ুয়া দু’জন ছাত্রকে আটক করেছে ভারতীয় বিএসএফ। পরবর্তীতে তাদেকে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার করেছে বিজিবি। এর আগে গতকাল সোমবার নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে এসে ভারতের কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় তারা আটক হোন। পরে তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন।
আটককৃত কলেজ ছাত্ররা হলেন, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জোলাপাড়া (ধুলাপারা) গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম। সে নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ। সে সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ছাত্র।
বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন সোমবার ঐ দু’জন বন্ধু বিকেল সাড়ে ৩ টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভুখন্ডে প্রবেশ করে কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঐ দু’জন বাংলাদেশী ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত দু’জন ছাত্রকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টারদিকে সাপাহার থানায় সোপর্দ করেন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০