মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করেন- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার  শুভ উদ্বোধন করা হয় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার স্টল পরিদর্শন করে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে, 

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন  মুক্তির সোপানে- এই মেলার শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জের সুযোগ্য  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি  সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ  আঃ জাঃ  মুঃ আহসান শহীদ সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের  অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান, মারুফা বেগম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয়  কৃষক-কৃষানী , এনজিও কর্মী,   শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক গণ।  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম  বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য, দেশীয় ফল  শুধু সু-স্বাদু নয়, এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল মেলার মাধ্যমে মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ বাড়বে। একইসঙ্গে কৃষকদের জন্য এটি একটি বড় সুযোগ।

উক্ত ফল মেলায় ১১ স্টলে হরেক রকমের  আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তেঁতুল, জাম্বুরা, তাল, বেল, ডালিম, তাল, পাইনে ফল, ডইয়া, লটকনসহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় ফলের চারা ও বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।

এ ছাড়াও মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকবে কৃষি বিষয়ক সেমিনার, ফল চাষে উৎসাহ প্রদানমূলক সভা এবং চারা বিতরণ কার্যক্রম। মেলা চলবে ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলপ্রেমী ও কৃষিপ্রেমিক মানুষকে মেলায় এসে দেশীয় ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০