মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কাজিপুরে বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার  কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান  বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।  ২০২৪-২০২৫ খ্রিঃ অর্থবছরে খরিপ- ২/২০২৪-২৫ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়- রোপাআমন, হাইব্রিড মরিচ, লেবু, নারিকেল, তাল, গ্রীষ্মকালীন শাক-সবজী  ফসলের  আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে  বীজ, চারা  এবং  সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন ও জাতীয় ফল মেলা উদযাপন উপলক্ষ্যে  শোভাযাত্রা প্রদর্শন করা হয় ।
কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে,বৃহস্পতিবার (১৯ জুন) সকালে  কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রাঙ্গণে এই।বীজ বিতরণ করা হয়। 
উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রায় দুই হাজার  কৃষাণ-কৃষাণীদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন – কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
এ সময়ে উপজেলার সমবায় অফিসার খালেদুজ্জামান খান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষণ অফিসার মনোয়ার হোসেন,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদত হোসেন, শাহীন আলম অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা  এবং উপকারভোগী কুষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উক্ত  বিতরণ  অনুষ্ঠানে উপজেলার মোট ১৭’শত কৃষকে  জনপ্রতি রোপা আমন বীজ ৫ কেজি, ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-১০ কেজি, হাইব্রিড মরিচ-২৭০ কৃষককে জনপ্রতি, বীজ  ১০ গ্রাম, ডিএপি সার- ৫ কেজি,এমওপি সার- ৫ কেজি,বালাইনাশক নারিকেল -২০০টি,লেবু-১০০ জন কৃষককে জনপ্রতি ৫ টি চারা, জৈব সার,শাক সবজি বীজ–২০০জন কৃষককে জনপ্রতি ,ডিএপি সার–৫ কেজি,এমওপি সার- ৫ কেজি,তালের–২০০টি চারা ও বেড়া এবং  পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো ৬ টি মেশিন বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন। পরে তিনদিন ব্যাপি “জাতীয় ফল মেলা”-২০২৫ খ্রিঃ  উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ মেলার  ফলের স্টল প্রদর্শনী পরিদর্শন করেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০