মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপির এমপি মনোনায়ন প্রত্যাশীদের মাজার জিয়ারত ও জুম্মার নামায আদায়

মোঃ হোসেন আলী(ছোট্ট): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ তাড়াশ ও সলংগা) সংসদীয় আসনের মনোনায়ন প্রত্যাসীগণের পক্ষ থেকে হযরত শাহ শরীফ জিলানী ( রঃ) মাজার শরীফ যিয়ারত ও সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা  রায়গঞ্জ তাড়াশ উপজেলা বিএনপির যৌথ আয়োজনে নওগাঁ হযরত শাহ শরীফ জিলানী ( রঃ) মাজার শরীফ যিয়ারত  প্রাঙ্গনে এক  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এবং বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে নওগাঁ ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন নিমগাছী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।  
এসময়ে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এবং  ৩ রায়গঞ্জ তাড়াশ ও সলংগা সংসদীয় আসনের মনোনায়ন প্রত্যাসী ইন্জিনিয়ার কামাল হোসেন, জেলা বিএনপি উপদেষ্টা আলহাজ্ব মোঃ দুলাল  হোসেন খান,জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক ভিপি আয়নুল হক,জেলা বিএনপি সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম, রায়গঞ্জ উপজেলা বিএনপির,সাবেক সভাপতি শামসুল হক,কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.হ.ম খোকন সহ রায়গঞ্জ উপজেলা, তাড়াশ সলংগা, ও নওগাঁ ইউনিয়ন বিএনপি ও  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  মনোনায়ন প্রত্যাসীরা বলেন,আগামী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং রায়গঞ্জ তাড়াশ  উপজেলা উন্নয়নে  আমাদের সকলকে বিএনপির প্রতীক ধানের শীর্ষ মার্কায়  একযোগে কাজ করতে হবে। সিরাজগঞ্জ জেলা তাড়াশ রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে আমরা সবাই বদ্ধপরিকর। বিশেষ করে  যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও শিক্ষার সংস্কৃতির কোন বিকল্প নেই। বক্তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের  কনো বিকল্প নেই। বিএনপি সব সময় জনগণের ভোট কে বিশ্বাস করে।  ফ্যাসিষ্ট  সরকারের সময় সারা বাংলাদেশে শহিদ জিয়ার আদর্শ সৈনিকেরা অনেক জুলুম ও  নির্যাতন,হামলা মামলা,সহ্য করেছে। এমন কি অনেক নেতাকর্মীদেরকে আয়না ঘরে রেখে দেওয়া হয়েছে। গত ১৭ বছরেও জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। তাই আমাদেরকে এক সাথে কাজ করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০