মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নওগাঁয় গণ অধিকার পরিষদের বহিষ্কৃত নেতার এনসিপিতে যোগ দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁয় গণ অধিকার পরিষদের জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার হওয়ার পর গোলাম রাব্বানী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার সকালে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম রাব্বানী বলেন, তিনি ২০২১ সাল থেকে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু দলটির অভ্যন্তরীণ অগণতান্ত্রিক আচরণ, চাপ প্রয়োগ ও নেতিবাচক রাজনীতির কারণে তিনি গণ অধিকার পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন।

গোলাম রাব্বানী বলেন, ‘১১ জুন আমি আহ্বায়কের পদ থেকে লিখিত পদত্যাগপত্র জমা দিই। এরপরও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আমার পদত্যাগপত্র গ্রহণ না করে গত বুধবার আমার বিরুদ্ধে ভুয়া বহিষ্কারাদেশ জারি করে। সেই আদেশে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার ভিত্তিহীন অভিযোগ আনা হয়।’

গোলাম রাব্বানী দাবি করেন, যেহেতু তিনি একজন ব্যবসায়ী, বিভিন্ন সময় তাঁকে চাপে ফেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ ও অনুদান দিতে বাধ্য করা হতো। তবে তিনি কখনোই আওয়ামী লীগের সদস্য বা দায়িত্বশীল পদে ছিলেন না। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিকভাবে হেয় ও রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি করার জন্য তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির প্রতি পূর্ণ আস্থার কথা উল্লেখ করে গোলাম রাব্বানী বলেন, ‘নওগাঁর নেতা-কর্মীরা আমাকে এনসিপির একজন সাধারণ সদস্য হিসেবে গ্রহণ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০