মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে গরিবের জ্যোতি মির্জা মোস্তফা জামান

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তা প্লাজার এক কনফেকশনারির কর্মচারী মোঃ জহুরুল ইসলাম সম্প্রতি অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। গত ২০ জুন গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তার বাসার তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে পুড়ে যায় নগদ আড়াই লক্ষ টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার। মুহূর্তেই ভেসে যায় সচ্ছলভাবে চলতে থাকা পাঁচ সদস্যের একটি পরিবারের সব স্বপ্ন ও সঞ্চয়। 

মানবিক এই ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও “গরিবের হাতেম তাই” নামে পরিচিত মির্জা মোস্তফা জামানের। ঘটনার ভয়াবহতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার কথা শুনে (রবিবার ২২ জুন) বিকেলে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জহুরুল ইসলামের বাড়িতে উপস্থিত হন।

তিনি শুধু খোঁজখবরই নেননি, বরং নিজস্ব অর্থায়নে তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে। এসময় জহুরুল ইসলামের স্ত্রী ও সন্তানরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা মহান আল্লাহর দরবারে মির্জা মোস্তফা জামানের দীর্ঘজীবন ও মঙ্গল কামনায় দোয়া করেন।

জহুরুল ইসলামের ভাষায়, সব হারিয়ে এক মুহূর্তে পথে বসেছিলাম। পরিবার নিয়ে কীভাবে চলব ভেবে পাচ্ছিলাম না। এমন সময়ে মির্জা মোস্তফা জামান স্যারের মত একজন মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, এটা যেন আমাদের নতুন করে বাঁচার সাহস দিল।

স্থানীয়রা জানান, মির্জা মোস্তফা জামান শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং সমাজসেবায়ও তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাঁর দীর্ঘদিনের অভ্যাস।

সিরাজগঞ্জের মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল এই ঘটনাটি। সমাজে এমন উদার ও দায়িত্বশীল মানুষের সংখ্যা বাড়ুক এটাই প্রত্যাশা সকলের।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ। শহর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সহ অন্যান্য বিএনপি’র নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০