মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭শে জুন ২০২৫ খ্রিঃ) বিকাল ৪,০০ ঘটিকায় সম্মেলনটি শুরু হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম নায়েবে আমি সিরাজগঞ্জ জেলা শাখা ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ।

বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ,জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা আমীর ও বিশিষ্ট সমাজসেবক জনাব আরিফুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আমীর মাওঃ মোঃ আহসান হাবীব।

সম্মেলনটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান অফিস তারবিয়াত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গা বাড়ি ইউনিয়ন বেলকুচি শাখা ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা আহাসান হাবিব আমির বাংলাদেশ জামাতে ইসলামী ভাঙ্গা বাড়ি ইউনিয়ন শাখা ।

দারসুল কুরআন সূরা আনফাল ৬০ নং আয়াত তেলোয়াত এবং তরজমা করেন অধ্যক্ষ মাওলানা মোঃ মাজহারুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখা ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবুল হোসেন ভূঁইয়া অফিস সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখা । মাওলানা মাহবুবুর রশিদ শামীম সহ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখা ।মাওলানা আবুল হাশেম সরকার নায়েবে আমি র বাংলাদেশ জামাতে ইসলামী বেলকুচি উপজেলা শাখা ।

অধ্যাপক নুরুন্নবী সরকার নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখা ।

এ সময়ে প্রধান অতিথি বলেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম বলেন- বিগত সরকারের আমলে আমাদের নিবন্ধন বাতিল সহ আমাদের সকল ধরনের রাজনীতি কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন বিগত আওয়ামীলীগ সরকার আজ তারা দেশ ছেড়ে পালিয়েছে আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা আমরা এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এদেশে সরকার গঠন করে ইসলামিক আইনের শাসন ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মাওলানা আহাসান হাবিব আমির বাংলাদেশ জামাতে ইসলামী ভাঙ্গা বাড়ি ইউনিয়ন শাখা ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০