মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ র‌্যাব-১২, এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলংগা হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

আজ রোববার (২৯ জুন) বিকা‌লে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি বিষয়টি নিশ্চিত করেন। এর আ‌গে গতকাল শনিবার রাতে হাটিকুমরুল এলাকার ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মৃত নৈমুদ্দিনের ছে‌লে মোঃ মামুন ও মৃত বিজয় কর্মকারের ছে‌লে শ্রী সুমন কর্মকার (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে আসছিল। তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাদক সরবরাহ ও বিক্রয়ের কাজ চালাতো। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও ৩টি মোবাইল ফোন এবং হেরোইন বিক্রির নগদ ২২,০৮০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০