শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

বেলকুচির রানীপুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৩ বছরের শিশু কে অপহরণ

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রানীপুরা গ্রামের পূর্ব শত্রুতার জেরে  ৩ বছরের শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ বেলাল  হোসেন, মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন, সর্ব পিতা ইমান আলী বিরুদ্ধে 

(রবিবার ২৯ জুন) ঘাস কাটা কে কেন্দ্র করে কালু মন্ডল এর ২ ছেলের  মোঃ  অভি মন্ডল ১৮, ও মোঃ মুন্না মন্ডল ১৫ এর উপর সন্তাসী হামলা চালায়। মোঃ বেলাল  হোসেন, মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন, সর্ব পিতা ইমান আলী, সর্ব মাতা: রেজিয়া বেগম।

কালু মন্ডলের বড় ছেলেকে হাতে বাড়ি দিয়ে হাত ভেঙে দেয় ও ছোট ছেলে মাথায় কোপ দিয়ে মাথা কেটে গিয়ে ৮ সেলাই দেয়া হয়েছে। 

সেই মারামারিকে কেন্দ্র করে, ১ লা জুলাই মঙ্গলবার আনুমানিক ১২:৩০ দিকে কালু মন্ডলের ছোট ভাই সাইদুল মন্ডলের ছেলে মাহাদি (৩ বছর) কে অপহরণ করে ঈমান আলীর ৩ ছেলে , মোঃ বেলাল  হোসেন২০, মোহাম্মদ আলী২৫, ইসমাইল হোসেন২৯, সর্ব পিতা ইমান আলী।  খোঁজা খুঁজির পরে এলাকার মানুষ পাগলের মত ছোটাছুটি করে। পরবর্তীতে মসজিদের মাইকে মাইকিং করা হয়। পরবর্তীতে  আনুমানিক ২:৩০ দিকে  এক প্রতিবেশী নুর আলম দোকানদার স্ত্রী নুর আলমকে জানান ইমান আলীর বাড়িতে কান্নার শব্দ পায়।পরবর্তীতে এলাকার লোকজন সে বাড়িতে যাইয়া বাথরুম থেকে শিশু মাহাদিকে উদ্ধার করেন। পরে এলাকাবাসী ইমান আলীর সবাইকে খোঁজাখুঁজি করে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে ঘরের মধ্যে দেখে ইমান আলীর ছোট ছেলে  বেলাল কে বাড়িতে পায়  এলাকাবাসি তাকে মারধরের চেষ্টা করলে শিশু মাহাদির বাবা মোঃ সাইদুল ইসলাম মন্ডল   ৯৯৯ ফোন করে পুলিশের সাহায্যে সহযোগিতা চায়।পরবর্তীতে ২০ মিনিটের মধ্যে ঘটনার খবর পেয়ে বেলকুচি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া এবং সঙ্গীয় ফোর্স বেলকুচি আওতাধীন সেনাবাহিনীর টহল টিমসহ ঘটনাস্থলে ছুটে যান। এলাকাবাসীর সঙ্গে কথা বলে সবাইকে  শান্ত করেন। 

এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ নুর আলম দোকানদার বলেন, এরা অনেক খারাপ লোক এদের বিরুদ্ধে অনেক  সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে এলাকার কারো সাথে তাদের বনিবনা হয় না।  সব সময় মারামারি ঝগড়া বিবাদ নিয়েই থাকে ঈদের নামে থানায় আরো অনেক মামলা রয়েছে। এলাকাবাসী এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। 

পরবর্তীতে শিশু মাহাদীর বাবা মোঃ সাইদুল ইসলাম মন্ডল থানায় গিয়ে মোঃ বেলাল  হোসেন, মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন, সর্ব পিতা ইমান আলী, সর্ব মাতা: রেজিয়া বেগম, বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০